• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

খাগড়াছড়িতে শান্তিপূর্নভাবে হরতাল পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2016   Thursday

পার্বত্য ভূমি  বিরোধ নিষ্পত্তি  কমিশন আইন জাতীয় সংসদে পাসের প্রতিবাদে পার্বত্য গণ পরিষদসহ পাঁচ বাঙ্গালী সংগঠনের ডাকে বৃহস্পতিবার খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে।

 

হরতাল চলাকালে খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি কোন দুরপাল্লার যানবাহন। বন্ধ ছিল অভ্যন্তরীন সড়কের ছোট-বড় সব ধরনের যানবাহন। তবে এ হরতালে বিড়ম্বনায় পড়েন পর্যটকরা। হরতাল চলাকালে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে।

 

এদিকে, সকাল ৬টা থেকে খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন পিকেটাররা। হরতাল  চলাকালে হরতালকারীরা দফায় দফায় মিছিল বের করতে  দেখা  গেছে।  এ সময় তারা সড়কে টায়ার জ্বালায়। সকাল সাড়ে ৯টার দিকে পিকেটিং চলাকালে শহরের মহিলা কলেজ সংলগ্ন গোলাবাড়ি এলাকায়  উত্তেজনা  দেখা  দেয়। তবে  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। 

 

খাগড়াছড়ি সিনিয়র সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান হরতাল শান্তি পূর্ণভাবে পালিত হয়েছে। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ  স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ