• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2016   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদের মাসিক সভার আয়োজন করা হয়।

 

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত পরিষদের অক্টোবর মাসের মাসিক সভায় সভাপতিত্ব করেন  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।  

 

পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্যরাও ছাড়াও  সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 

সভায় সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা জানান, জেলা ও বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য বিভাগের জায়গা অবৈধ দখলদাররা দখল করছে। এ বিষয়ে করণীয় সম্পর্কে সভার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়া কনসালট্যান্ট, মেডিকেল অফিসার ও নার্সের শূণ্যপদ পূরণের লক্ষ্যে মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে তিনি সভাকে অবহিত করেন।

 

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, দেশে চলতি মাসের ১২ তারিখ হতে আগামী ০২নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ শিকার, মজুদ ও বিক্রীর উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। সভায় হস্তান্তরিত অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন।

 

সভাপতির বক্তব্যে  জেলা পরিষদ চেয়ারম্যান শিক্ষার মানোন্নয়নে জেলা ও প্রত্যেক উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের উপর গুরুত্বারোপ করেন।

 

তিনি বলেন, নিয়মিত পরিদর্শনের ফলে এ জেলার শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যাগুলো সহজে সমাধানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, প্রত্যেক ধর্মের রীতি-নীতি অনুযায়ী মানুষের উপকার করাই মানুষের মূল ধর্ম।

 

তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি কর্মকর্তাকে নিজ নিজ অবস্থানে থেকে এ জেলার বসবাসরত মানুষের কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ