• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জেলা প্রশাসকের দুরছড়ি বাজার অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন, ত্রাণ সহায়তা প্রদান

উচিংছা রাখাইন : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2016   Friday

শুক্রবার জেলা প্রশাসক মানজারুল মান্নান বাঘাইছড়ির দুরছড়ি বাজারে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন ও  ক্ষতি গ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন। 

 

সকালের  দিকে জেলা প্রশাসক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুরছড়ি বাজার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের  খোজ-খবর  নেন। এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, খেদারমারা ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, বাঘাইছড়ি ইউ আর সি আবু মুসা উপস্থিত ছিলেন। 

 

পরে   জেলা প্রশাসক দুরছড়ি বাজারের মন্দির মাঠে এক সংক্ষিপ্ত সভা  ও ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা প্রদান করেন। তিনি ক্ষতিগ্রস্থদের জনপ্রতি ২০ কেজি চাউল ও নগদ পাঁচ শত টাকা সহায়তা প্রদান করেন। এ সময়  জেলা প্রশাসক বাজার উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহনের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

 

প্রসঙ্গত: গেল বৃহষ্পতিবার বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২৮০ টি ছোট বড় দোকান পুড়ে যায়। এতে ২৫০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এতে ২ জন অগ্নিদগ্ধ হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ