• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সকে সফল করতে রাঙামাটিতে প্রস্তুতি মূলক সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2016   Sunday

সন্ত্রাস, জঙ্গীবাদ, উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধসহ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটিসহ চট্টগ্রাম বিভাগের জনসাধারনের সাথে ভিডিও কনফারেন্স সফল করতে গেল রোববার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসন সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ  ফিরোজা বেগম চিনু, রাঙাামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা । এসময় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষকসহ সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

 

সভায় আগামী ১৯ নভেম্বর রাঙামাটি জেলাসহ দশ উপজেলা এবং সকল ইউনিয়নে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স কর্মসূচি সমাজের সর্বস্তরের জনগনের  ব্যাপক উপস্থিতির মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। একই সাথে জেলার সর্বত্র সন্ত্রাস এবং জঙ্গীবাদ বিরোধী প্রচারনা মূলক কর্মকান্ড পরিচালনা এবং সরকারের উন্নয়ন কর্মকান্ডের ব্যাপক প্রচারনার জন্য সিদ্ধান্ত  নেয়া হয়।

 

সভায় সকল প্রকার উস্কানী মূলক ফেইবুক স্টাটাস বিষয়ে জনগনকে সজাগ থাকার আহবান জানানো হয় এবং যারা উত্তেজনাকর এবং বিভ্রান্তি মূলক ফেসবুক স্টাটাস প্রদান করে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং এখানকার শান্তিপূর্ন ও সৌহার্দ্যময় পরিবেশ বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ