• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

স্থায়ী ক্যাম্পাস চালুর দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2016   Monday

স্থায়ী ক্যাম্পাস চালুর দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

 

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্ষন্ত শহরের ভেদভেদীস্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা ক্লাশ ও পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট পালন  করে। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা শ্লোগান দিয়ে ও ফেষ্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল করিম, সাজিদ হাসান, জহিরুল ইসলাম, ইসরাত সুলতানা নাহিদ, শিয়াম মাহমুদ।

 

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জমি অধিগ্রহনের বিষয়ে প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্ষন্ত  প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্ষন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করবে জানিয়েছে।

 

এর আগে গেল রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করে।

 

উল্লেখ্য,২০১৫ সালের জানুয়ারিতে রাঙামাটির তবলছড়ি শাহ হাই স্কুলে একটি ভবনে অস্থায়ী ক্যাম্পাস চালু করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষা ও শ্রেনী কার্যক্রম শুরু করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ