• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

টেক্সটাইলের বিক্রয়কর্মীদের দুঃখ গাঁথা

জিনা চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2014   Monday

গোলগাল মিষ্টি চেহারার দীপা চাকমা হাসিমুখে ক্রেতাদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কাপড় দেখাতে ব্যস্ত। তার মধ্যে বিরক্তির কোনো চাপ নেই। দেখে মনে হয় কতই না উপভোগ করছেন তাঁর পেশাটাকে। কিন্তু বিক্রয়কর্মীদের দুঃখের কাহিনী কারো মনে কি ধ্বনিত হয়? তাঁদের স্বপ্ন-সাধ সমাজ নামের শক্ত দেয়ালে আঁচড়ে পড়ে ভাঙছে আর ভাঙছে। রাঙামাটি শহরের টেক্সটাইল মার্কেটের ‘একটি বিক্রয় কেন্দ্রের’ কর্মী দীপা চাকমার উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে এলেও হাসিমুখেই সব কাজ করতে হয় তাকে। জীবন যুদ্ধ আজ তাঁকে এ স্থানে নিয়ে এসেছে। তিনি জানেন এ যুদ্ধে হেরে গেলে চলবে না। কারণ তাঁর এবং ছোট ভাইবোনদের অনেক ফরমায়েশ মিটাতে হয় এ আয় দিয়ে। দীপা চাকমার মতো আরও অনেক নারী বিক্রয়কর্মী বিভিন্ন বিক্রয় কেন্দ্রে কাজ করছেন। তাঁদের সুখ-দুঃখ, চিন্তা-ভাবনা আর স্বপ্ন-সাধ হয়তো ভিন্ন। কিন্তু প্রতিটি বিক্রয়কর্মী যে জীবন যুদ্ধে অবতীর্ণ তা তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে। কাজের এক ফাঁকে দীপা চাকমা জানান, ‘আমার স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা গ্রহণের। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আমি এ স্থানে। স্বপ্ন পুরোপুরি স্বার্থক করতে না পারলেও সুযোগ হলে শিক্ষায় আরও কিছুদূর এগিয়ে যাওয়া আমার ইচ্ছা রয়েছে।’ তিনি আরও জানান, রাঙামাটি সরকারি মহিলা কলেজে এইচএসসি পর্যন্ত পড়লেও পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি। বাবা মারা যাওয়ার পর নামতে হয়েছে জীবন যুদ্ধে। তাঁরা পাঁচ ভাইবোন। তবে রাঙামাটির শহরতলী রাঙাপানি গ্রামের একটি বাড়িতে ছোট দুই ভাইবোনকে নিয়ে থাকেন দীপা চাকমা। তিনি জানান, বিক্রয়কর্মীর চাকরিতে প্রচুর খাটুনি থাকলেও বেতন খুবই কম। তাই আবার যে এইচএসসি পরীক্ষা দেবেন তার সে সামর্থ্য হচ্ছে না। খাওয়া, বাড়ি ভাড়া আর ছোট ভাইবোন ও নিজের চাহিদার কিছুটা অংশ মেটাতে বেতনের টাকা শেষ হয়ে যায়। দীপা চাকমা জানান, একটি মেয়ে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত বাইরে থাকবে তেমন মানসিকতা আমাদের সমাজে এখনো গড়ে উঠেনি। অথচ আমাদের বিক্রয় কেন্দ্রে কাজ শেষ করে বাড়ি ফিরতে হয় ওই সময়ে। তাই মাঝে মাঝে কটূ মন্তব্যও শুনতে হয়। কেউ চিন্তা করে দেখে না আমাদের একটা পেশা আছে। আর তার দায়িত্বও আছে। টেক্সটাইল মার্কেটের বিক্রয়কর্মীরা জানান, তাদের অনেকে অবজ্ঞা করেন। কিন্তু তারা যে জীবনের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে এ পেশায় এসেছেন এবং আগামীর স্বপ্ন বুনে চলেছেন তা কেউ চিন্তা করছে না। টেক্সটাইল শিল্পের মতো ক্রম সম্প্রসারমান ব্যবসায় বিক্রয়কর্মীদের দুঃখ গাঁথা সমাজ কি মূল্যায়ন করবে?

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

***(ইউএনডিপি- সিএইচটিডিএফের সহায়তায় বেসরকারি সংস্থা প্রোগ্রেসিভের ‘ভবিষ্যত প্রতিকুলতা মোকাবেলায় নারী’ প্রকল্পের আওতায় ‘ফটো ও কমিউনিটি সাংবাদিকতায় নারী’ শীর্ষক প্রশিক্ষণে মাঠ পরিদর্শন শেষে জিনা চাকমার লেখা ফিচার)।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ