• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

সুকৃতি ভট্টাচার্য্যর রচিত কাব্যগ্রন্থ বৈচিত্র বাসনার মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2016   Sunday

রোববার রাঙামাটিতে কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকৃতি ভট্টাচার্য্যর রচিত প্রথম কাব্যগ্রন্থ বৈচিত্র বাসনার মোড়ক উন্মোচন ও  আলোচনা সভার  আয়োজন করা হয়।

 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।

 

রাঙামাটি সদর উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণের সম্পাদক একেএম মকছুদ অাহমদ,রাঙামাটি পৌর সভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এএসএম মনিরুজ্জামান, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউল অালম। স্বাগত বক্তব্য রাখেন কাব্যগ্রন্থের লেখিকা সুকৃতি ভট্টাচার্য্য। অালোচনা সভা শেষে অতিথিরা কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনষ্ঠান পরিচালনা করেন স্বর্নটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ তালুকদার।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন,শিক্ষার কোন শেষ নাই। স্কুলে পাঠদানের পাশাপাশি লেখিকা যে কাব্যগ্রন্থ রচনা করলেন তাতে অন্যান্যরা উৎসাহিত হবে। তিনি প্রকাশনার কাজে  সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি পৌরবাসীর সেবা করতে নতুন নতুন প্রস্তাবনা প্রদান করাসহ সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে একেএম মকছুদ অাহমদ বলেন, আমার জীবনের অনেক সময় শিক্ষকতার কাজে জড়িত ছিল।শিক্ষকতা ছেড়ে আমি সংবাদ জগতে পদার্পন করি।

 

তিনি আরো বলেন,কাব্যগ্রন্থের লেখিকা যেভাবে তার লেখনিতে সবকিছু তুলে ধরেছে তাতে অামি মুগ্ধ। তার কবিতা বিভিন্ন সংবাদপত্রে ছাপানোর অাশ্বাস দিয়ে তিনি অারো বলেন, শিক্ষকতার পাশাপাশি লেখার যে একাগ্রতা তাতে স্কুলের অন্যান্য শিক্ষকসহ ছাত্রছাত্রীরা উৎসাহবোধ করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ