• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির পাবলিক কলেজে বিভিন্ন দাবীতে শিক্ষার্থীদের মানবন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2016   Wednesday

রাঙামাটির পাবলিক কলেজে শিক্ষার্থীদের মাসিক ফি বৃদ্ধি,গণহারে শিক্ষার্থীদের অকৃতকার্য করে জিম্মির রাখার প্রতিবাদে বুধবার শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। 

 

কলেজ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচিতে কলেজের সাধারন শিক্ষার্থীরা বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়।


অংশ গ্রহনকারী মানবন্ধনে শিক্ষার্থীদের অভিযোগ ২০১৪ সালে রাঙামাটি পাবলিক কলেজটি প্রতিষ্ঠা লাভ করলেও কলেজে নেই পর্যাপ্ত লাইব্রেরী, নেই পর্যাপ্ত শিক্ষা উপকরণ। কলেজের কার্যক্রম শুরুতে শিক্ষার্থীদের কাছ থেকে দুশত টাকা করে মাসিক ফি নেওয়া হলেও বর্তমানে মাসিক ফি ৪শ টাকা এবং পরীক্ষার ফি ৫শ করে নেওয়া হচ্ছে। এছাড়া পরিবহন ফি ১২০ থেকে দুই শ টাকা বাড়ানো হয়েছে। এভাবে প্রতি বছর ফি বাড়ানো হলে গরীব শিক্ষার্থীদের এত টাকা দেওয়া সম্ভব হয় না।


শিক্ষার্থীরা আরও অভিযোগ করে জানায়, ২০১৪-২০১৫ সেশনের যেসব শিক্ষার্থী অকৃতকার্য করা হয়েছে তাদেরকে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। এসব পরীক্ষার্থীদের সেশন ও রেজিষ্ট্রেশন মেয়াদ পুড়িয়ে যাচ্ছে।


শিক্ষার্থীরা কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের কৃতকার্য করা না হলে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট পালনের হুমকি দিয়েছে।


রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কলেজটি যেহেতু নন এপিও ভূক্ত সেহেতু শিক্ষকেদের ধরে রাখা জন্য মাসিক ফি বাড়ানো হয়েছে। তিনি তার নিজের সিদ্ধান্তে ফি বাড়াননি এটি গভর্ণিং বোডির সিদ্ধান্ত।

 

তিনি আরো জানান, কলেজের উন্নয়নের জন্য তিনি পরিশ্রম ও কষ্ট করে যাচ্ছেন। এটা শিক্ষার্থীদের বুঝতে হবে। তিনি বলেন ৬টি বিষয়ের মধ্যে অনেক শিক্ষার্থী তিনটি বিষয় ফেল করেছে। কিভাবে তাদের কৃতকার্য করা সম্ভব। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ