• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে হানাদার মুক্ত দিবস পালিত

রুপায়ন তালুকদার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2016   Thursday

১৫ ডিসেম্বর খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস। চেঙ্গী বিধৌত এই খাগড়াছড়ি শত্রু মুক্ত হয়েছিল ১৯৭১ সালের আজকের এই দিনে। সারাদেশের মানুষের মত খাগড়াছড়ির পাহাড়ি-বাঙালি নির্বিশেষে মানুষ অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে।

 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায়  খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে খাগড়াছড়ি হাসপাতাল সড়কস্থ জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে প্রথমে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ  রইচ উদ্দিন। এর পর পর ও র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কোট বিল্ডিং হয়ে ঘুরে শহরের শাপলা চত্তর হয়ে আবার মুক্তি যোদ্ধা কার্যালয়ে এসে এক আলোচনা সভা করে ।

 

সভায় প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতি মন্ত্রী পদ মর্যাদা) যতীন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম,পৌর মেয়র মোঃ রফিকুল আলম,উপজেরঅ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা। এসময়  জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর খাগড়াছড়ি সদরের গাছবান কুকিছড়ায় পাকবাহিনীকে হটিয়ে ১৫ ডিসেম্বর খাগড়াছড়ির সবচেয়ে উচু স্থান এসডিও বাংলোর সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন  করেন তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরী।

 

এ সময় গ্রুপ কমান্ডার অশোক চৌধুরী বাবুল, মংসাথোয়াই চৌধুরী, মোবারক মাস্টার, জুলু মারমাসহ অনেকেই সাথে ছিলেন। পুরো শহরে বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়ে চার দিকে। তখন থেকে জেলাবাসী পালন করে আসছেন হানাদার মুক্ত দিবস।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ