• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2016   Friday

শুক্রবার যথাযোগ্য মর্যাদায় কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।                                            

৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি সুচনা করা হয়। উপজেলা মাঠে এএসআই আবদুল আলীমের পরিচালনায় সকালে প্যারেডে অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন ও সভাপতি রাঙামাটি সিঃ সহকারী কমিশনার সাদিয়া পারভীন। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ডিসপ্লে, খেলাধুলা, মহিলাদের বালিশ বদল, প্রীতি ফুটবল প্রতিযোগিতা সহ নানা ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নুর মোহাম্মদ বাবু।

 

এছাড়াও রয়েছে চিত্রাংকন, শুটিং প্রতিযোগিতা ও প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ সহ মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সন্মানী তুলে দেন অতিথিরা। এ সময় আরো ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তনচংগ্যা, অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, আ’লীগ নেতা শফিউল আলম খোকন, সেলিম, তর্জন আলী প্রমুখ।

 

এদিকে, উপজেলার শহীদ বুদ্ধিজীবিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। রাতে উপজেলা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ