• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পানছড়িতে মহান বিজয় দিবস উদযাপিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2016   Friday

যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ির পানছড়িতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

 

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল ৭টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পানছড়ি উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে অফিসার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহার মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি সভাপতি মো: বেলার হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পানছড়ি জাতীয় পার্টি, প্রতিবন্ধী কল্যাণ সংঘ, জাবারাং কল্যাণ সমিতি, পানছড়ি আনসার ও ভিডিপি ক্লাব, ইজি বাইক চালক সমিতি ও রেড ক্রিসেন্ট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

 

সকাল ৯টার দিকে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা কুজকাওয়াজে অংশ নেয়। কুচকাওয়াজে পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক ও পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আ: জব্বার। সকাল ১০টা থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন খেলাধুলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথিরা মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মননা প্রদান করেন।

 

এছাড়া উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় ও নালকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলে শহীদ মিনারে ও লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতুত্তর চাকমা পুষ্পস্তবক অর্পণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ