• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মহান বিজয় দিবসে
রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2016   Friday

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবর্গের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মানজারুর মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, সদর উপজেলা কমান্ডার মিজানুর রহমান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, জেবুন্নেসা রহিম, সান্তনা চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ মুখ্য নির্বঅহী কর্মকর্তা এস এম জাকির হোসেন।

 

সংবর্ধনা শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর পক্ষ থেকে রাঙামাটির ৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ২হাজার ৫শত টাকা করে এবং ৯৩জন বীর মুক্তিযোদ্ধাদের ১হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়।

 

প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে মনে ধারন করে দেশকে এগিয়ে নিতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের এগিয়ে আসার আহ্বান জানানা। তিনি বলেন, মুক্তিযোদ্ধারাই দেশের অগ্রগামী। আপনাদের পথ ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল দেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়তে। কিন্তু দেশ বিরোধী একটি কুচক্রী মহল তার সেই স্বপ্ন যাতে বাস্তবায় না হয় সে জন্য তাকে ও তার পরিবারকে হত্যা করেছিল। আজ তার সুযোগ্য কণ্যা ২০৪১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে পরিশ্রম করে যাচ্ছে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। 

 

জেলা প্রশাসক মোঃ মানজারুর মান্নান বলেন, এক একজন মুক্তিযোদ্ধা আমাদের জন্য এক একটি পতাকা, এক একটি দেশ। এদের ঋণ আমরা কোন দিনই শোধ করতে পারবো না। যতদিন লাল সবুজের পতাকা নামে বাংলাদেশ নামে কোন দেশ থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের নাম স্বর্ণক্ষরে লেখা থাকবে।

 

সভাপতির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের পূর্বে ও দেশ স্বাধীনের পর দেশ বিরোধী কুচক্রী মহলটি একটি দেশ ধবংস করার পায়তারা করছে। তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কণ্যা দেশের উন্নয়নে কাজ করছে। কিন্তু এই কুচক্রী মহলটি পদে পদে বাধা সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

 

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযোদ্ধা ভাতা, চাকুরি ক্ষেত্রে কৌটা ও বিভিন্ন উন্নয়ণমূলক কাজ করছে। যা কোন সরকার করে নাই। সরকারের রূপকল্প ২০৪১ কে বাস্তবায়ন ও দেশের উন্নয়নের এই ধারাবাহিকতাকে অব্যহৃত রাখতে তিনি সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।

 

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ