• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

জুরাছড়িতে মতবিনিময় সভায়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে-মানজারুল মান্নান

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2016   Tuesday

পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে বলে  মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

 

তিনি বলেন, স্ব-স্ব এলাকার বিদ্যালয় পরির্দশনের মাধ্যমে বিদ্যালয়ের বিরাজমান সমস্যা বের করে স্থানীয় ভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগীতা নিতে হবে।


মঙ্গলবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় আইন শৃংখলা, মানসম্মত শিক্ষা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব একথা বলেন।

 

জেলা প্রশাসক আরো বলেন, বর্তমান সরকার হেডম্যান কার্ব্বারীদের ভাতা বৃদ্ধির লক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। সুতরাং কোন প্রতিবেদনে ভূয়া রিপোর্ট কিংবা সেবার নামে জনগণকে হয়রানী বন্ধ করতে হবে। জনগণ যাতে দ্রুত সেবা পায় সে ব্যবস্থা নিতে হবে।


উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউসুফ সিদ্দিকী পিপিএম, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, হেডম্যান, কার্ব্বারী, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন রির্সোস সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মরশেদুল আলম।


এর আগে জেলা প্রশাসক ধামাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে মিড দে মিল্ক কর্মসূচী ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ভবন উদ্ধোধন করেন।

 

সভায় উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, ভূবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকটের কারণে প্রায় এক হাজার শিক্ষার্থীর শিক্ষার অনিশ্চিতার বিষয়টি বহুবার জেলা সমন্বয় সভা ও সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষকে অবগত করা হলে কোন সুফল পাওয়া যায়নি। যা উপজেলা বাসীর জন্য খুবই দুঃখজনক। এ ছাড়া দুর্গম দুমদুম্যা ইউনিয়নের একাবাসীর উদ্যোগে নির্মিত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এমপিওভুক্তি জনসাধারণের সময়ের দাবী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ