• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

এলাকার জীবনমান উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন-ব্রি.জেনারেল মাহাবুবুল আলম

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2016   Wednesday

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স.ম. মাহাবুবুল আলম পিএসসি বলেছেন, এলাকার জীবনমান উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এ জন্য সবাইকে সেই পরিবেশ গড়ে তুলতে হবে। কারণ অস্থিতিশীল পরিবেশে কখনও উন্নয়ন করা সম্ভব নয়।

 

তিনি আরো বলেন, লংগদু জোনের আওতায় সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই ভালো রয়েছে। যেভাবে এখন পাহাড়ি, বাঙালি এক সাথে মিলেমিশে থাকছেন,একসাথে সম্প্রীতির  বন্ধনে বসবাস করছেন এবং একে অপরের সাথে সহনশীল হচ্ছেন, তাই আপনারা ভালো রয়েছেন।

 

বুধবার, লংগদু জোন সদরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আব্দুল আলিম চৌধুরী পিএসসি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ, জোনের সেনা কর্মকর্তা মেজর আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. বিশ্বজিৎ মহাজন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি চাকমা সহ জোনের বিভিন্ন সেনা কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যারা।

 

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল স.ম. মাহাবুবুল আলম জোনের সংস্কারকৃত মসজিদ গেইট উদ্বোধন করেন। এরপর তিনি জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ ও সেলাইন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার স.ম. মাহাবুবুল আলম আরো বলেন, বর্তমান যুগটা হচ্ছে জ্ঞানের যুগ। তথ্যের ও ব্যবসার যুগ। তাই, জীবন জীবিকা উন্নতি করতে এখানে শিল্পায়ন গড়ে তুলতে হবে। তাতে যে টুকু ক্ষতি হবে তা মানতে হবে। উন্নত বিশ্বেও এভাবে শিল্পায়ন গড়ে তুলেছে। যারা ঢাকায় বসে টেলিভিশনে টকশো করে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বিরোধিতা করেন তারা কখনো পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় এসে বাস্তবতা দেখেন না। তাদের ছেলে মেয়েরাও বেশির ভাগ উন্নত রাষ্ট্রে পড়তে যায়। আমার রিজিয়নের উদ্যোগে সাজেককে একটি মাল্টি মিডিয়া স্কুল গড়ে তুলেছি।

 

সেখানে ছাত্ররা কম্পিউটারের মাধ্য ইন্টারনেট সংযোগ দিয়ে তার পড়াশুনা করতে পারছে। সরকার এই প্রজেক্টটি নিয়ে এখন ভাবছেন। কিন্তু আমরা তা পার্বত্যাঞ্চলের প্রত্যন্ত এলাকা সাজেকে দু’বছর আগে এই প্রকল্প তৈরী করেছি। বর্তমানে আমাদের এই প্রকল্পটি বেশ সাড়া জাগিয়েছে।

 

তিনি সকলের মঙ্গল কামনা করেন বলেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা যেভাবে আছেন সেভাবে থেকে এলাকার অবকাঠামো বিনির্মাণে কাজ করবেন। সম্প্রীতি বজায় রেখে শিক্ষার উন্নয়নের জন্য কাজ করবেন। তার জন্য সবাইকে উদার মনোভাব বজায় রাখতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ