• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায়
পার্বত্য এলাকায় সন্ত্রাস,জঙ্গীবাদ প্রতিরোধে সরকার যা কিছু করার তার সবকিছুই করবে-পার্বত্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2016   Thursday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেছেন,পার্বত্য এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গীবাদ প্রতিরোধে জনগনের জানমাল রক্ষায় সরকার যা কিছু করার  তার সবকিছুই করবে।

 

তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তির অনেকাংশই বাস্তবায়িত হয়েছে। তাই  সরকারকে দোষারোপ না করে পার্বত্য চুক্তির বাকী ধারাগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারকে সহায়তা দিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান। 

 

বৃহস্পতিবার রাঙামাটিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

সভায় জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মোঃ কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, ত্রিদিপ কান্তি দাশ, সবির কুমার চাকমা, সান্তনা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।

 

এছাড়া সভায় পুলিশ সুপারের বিভাগের প্রতিনিধি, সাংবাদিক ও জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। 

 

পরে প্রধান অতিথি পরিষদের পক্ষ বীর মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র ও জেলার ২৫টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম হারমোনিয়াম, তবলা, স্কাউটসব্যান্ড সেট, মৃদঙ্গ, ফুটবল, ক্রিকেটসেট,ফুটবল, ভলিবল ও বাস্কেটবল প্রদান করেন।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রতি মাসে সমন্বয় সভাটি করা হয় জেলার উন্নয়ন ও জনগনের কল্যাণে।  তিনি প্রতি সভায় বিভাগীয় প্রধানদের উপস্থিত থেকে পরামর্শ ও মতামত প্রদানের আহ্বান জানান

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ