• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2017   Tuesday

রাঙামাটিতে উচ্চমূল্যের ফসল-ফল ও মসলা উৎপাদন প্রযুক্তি বিষয়ের উপর কৃষি উপ-সহকারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।


জেলা প্রাণী সম্পদ বিভাগের সম্মেলন কক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র বাস্তবায়নে এবং ডানিডার অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উচ্চমূল্যের ফসল-ফল ও মসলা উৎপাদন প্রযুক্তি বিষয়ের উপর কর্মশালার প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।


জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা ও ইউএনডিপি-সিএইচটিডিএফ এর জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য্য চাকমা। স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাষ্টার ট্রেইনার শিখা চাকমা।


পরে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সমতলের তুলনায় পার্বত্য জেলায়ও উচ্চমূল্যের ফল-ফলাদির ফলন ভালো হচ্ছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা গেলে এ জেলায় আরো উচ্চমূল্যের ফল-ফলাদি এবং মসলা উৎপাদন করা সম্ভব।

 

তিনি বলেন,এই প্রশিক্ষণ থেকে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জণ করে পাহাড়ের তৃণমূল পর্যায়ের কৃষকদের কৃষি উন্নয়নে কাজ করতে হবে তবেই এই প্রশিক্ষণ সফল,স্বার্থক ও কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে। আগামীতে জেলার ফুরোমোন এলাকায় পরিষদ হতে কমলা চাষ করারও পরিকল্পনা রয়েছে বলে তিনি কর্মশালায় জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ