• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১৩ জন কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2017   Friday

শুক্রবার রাঙামাটিতে ২০১৫-১৬ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিশ্রমী ও কর্মনিষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো: মনজুরুল আলম। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, বোর্ডের সদস্য প্রশাসন আশীষ কুমার বড়–য়া,আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।  বক্তব্য রাখেন বোর্ডের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুল আলম এবং বান্দবানের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ।

 

অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থ বছরের বোর্ডের কর্মরত ২ জন কর্মকর্তা এবং ১১ জন কর্মচারীকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং  অর্থ প্রদান করা হয়। এছাড়া বোর্ডের তিন প্রকৌশল শাখার মধ্যে বান্দরবান প্রকৌশল শাখা এবং রাঙামাটি প্রকৌশল শাখাকে বাৎসরিক কার্যক্রম সম্পন্ন করার জন্য পুরস্কৃত করা হয়।  

 

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সফল কর্মজীবন শেষে ১০ম গ্রেড হতে ২০তম গ্রেড পর্যন্ত অবসরপ্রাপ্ত এবং পিআরএল ভোগরত মোট ১৬ জন কর্মচারীকে বিদায় সংবর্ধনাও প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ