• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা রহিমের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2017   Saturday

রাঙাামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওযামীলীগের সাধারণ সম্পাদক মরহুমা জেবুন্নেসা রহিমের শনিবার দুপুরে শহরের বনরূপা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। দুপুর দুইটায় বনরূপা আদালত প্রাঙ্গণ মাঠে জানাজা শেষে বনরূপা কবরস্থানে তার মায়ের কবরের পাশে জেবুন্নেসা রহিমকে দাফন করা হয়।


জানাজার আগে শনিবার সকাল থেকে শহরের চম্পকনগরস্থ নিজ বাসভবনের সামনে ফ্রিজেন ভ্যানে রাখা হয় রাঙামাটি জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা রহিমের মরদেহ। তাকে শেষ বারের মতো দেখতে তার বাসভবনে ছুটে যান জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন দলের নেতাকর্মীসহ শত শত সাধারন মানুষ।


সকালের দিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা পরিষদের অন্যান্য সদস্যদের নিয়ে প্রয়াত সদস্য জেবুন্নেসা রহিমের বাস ভবনে ছুটে যান। তিনি বেশ কিছুক্ষণ তার বাসায় অবস্থান করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


এদিকে, দুপুরে বনরূপা আদালত ভবন মাঠে অনুষ্ঠিত হয় তার নামাজের জানাজা। এতে জেলা প্রশাসক মানজারুল মান্নান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, আওয়ামীলীগ সহ-সভাপতি রুহুল আমিনসহ শত শত মানুষ জমায়েত হয়ে জানাজায় অংশ নেয়।


এসময় সংরক্ষিত মহিলা আসননরে সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার, সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজাসহ অন্যান্য ব্যক্তিবর্গ জানাজা ও দাফনের সময় উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গেল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে রাঙামাটি আসার পথে হাটহাজারীতে অসুস্থ বোধ করলে তাকে রাউজানের জে,কে মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন। ২০১৫ সালে জেবুন্নেসা রহিমকে সরকার রাঙামাটি জেলা পরিষদের সদস্য পদে মনোনীত করে। এর আগে তিনি রাঙামাটি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। এছাড়া তিনি মহিলা আওয়অমীলীগের গুরুত্বপুর্ণ দায়িত্ব ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ