• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    
 
ads

বিলাইছড়িতে দুঃস্থ ও শীতার্তদের মাঝে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2017   Tuesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার দূর্গম বিলাইছড়ি উপজেলার বিভিন্ন দূর্গম এলাকার শতাধিক গরীব, দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলার বিলাইছড়ি সদর, কেংড়াছড়ি, ফারুয়া ও বড়থলি ইউনিয়ন’সহ বিভিন্ন দূর্গম এলাকার দুঃস্থ ও শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙামাটি বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, জেলা কমিটির সদস্য ও বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি জয়সেন তঞ্চঙ্গ্যা, সিনিয়র সহ সভাপতি অংসাখোয়াই কার্বারী, সহ সভাপতি সুকুমার চক্রবত্তী, সহ-সভাপতি রাসেল মার্মা, যুগ্ন সাধারণ সম্পাদক চাইথোয়াই মার্মা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আসাদুজামান ছোট্ট, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবলু রানা’সহ আওয়ামী লীগ ও অংগসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

বক্তরা বলেন, পার্বত্য জেলা পরিষদের মতো অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান ও বিত্তশালীরা এগিয়ে আসলে শীতে সাধারণ মানুষকে আর কষ্ট পেতে হবেনা। সমাজের প্রতিটি স্থরে এই অসহায় মানুষের পাশে থাকা বিত্তশালী লোকেরা এগিয়ে আসলে দেশের দারিদ্র্যতা অনেকাংশে দূর হবে এবং শীতার্ত মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। বক্তারা,বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ