• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

জুরাছড়ি উন্নয়ন মেলা পরিদর্শনকালে
বর্তমান সরকারের ১লক্ষ ১৭ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে-অর্থ মন্ত্রনালয়ের উপ-সচিব

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2017   Tuesday

বর্তমান সরকারের ১লক্ষ ১৭ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। অর্থ মন্ত্রীর সর্বশেষ ৫ লক্ষ কোটি টাকার উন্নয়ন বাজেট করার পরিকল্পনা করছেন। আর এ উন্নয়নে যেসব উপজেলাকে অগ্রধিকার দেওয়ার হবে তার মধ্যে একটি সুপারিশ করা হবে জুরাছড়ি উপজেলাকে। 

 

মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় উন্নয়ন মেলা পরিদর্শনকালে অর্থ মন্ত্রনালায়ের উপ-সচিব শীষ হায়দার চৌধুরী একথা বলেন। 

 

এ সময় তিনি বলেন, উপজেলায় কর্মরত কর্মকর্তাগণ সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে স্ব-স্ব কাজের সাথে তারা মিশে গেছেন। উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর বন্ধুত্বের  উপজেলা সমস্ত কর্মকান্ড আরো গতিশীল হবে।  তিনি আরো বলেন,রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কত যে দুর্গম না এলে অনুদাবন করা সম্ভব নয়। এমন দুর্গম উপজেলায় উন্নয়ন মেলে দেখে সকলেই আভিভূত হতে হবে। রাজস্ব ফান্ডের না থাকার সত্বেও সরকারের উদ্যোগকে বাস্তবায়ন করছে এ উপজেলা।

 

পরিদর্শকালে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা, রিসোস সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মরশেদুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে অর্থ মন্ত্রনালায়ের উপ-সচিব শীষ হায়দার চৌধুরী উপজেলা সবুজ চত্বরে অনুষ্ঠিত উন্নয়ন মেলা পরিদর্শন ও স্থলের প্রতিনিধিদের সাথে সেবা-কার্যক্রম বিষয়েও কথা বলেন।

 

উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র-এ স্লোগানকে সামনে রেখে সোমবার থেকে জুরাছড়ি উপজেলায় দুদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের ত্রিশটি স্থল অংশ নিয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ