• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

জেবুন্নেসা রহিমের মৃত্যুেেত রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের শোকসভার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2017   Friday

রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য জেবুন্নেসা রহিমের মৃত্যুতে শুক্রবার এক শোকসভার আয়োজন করা হয়।

 

রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে আয়োজিত শোক সভার প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।

 

রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্রোর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ নিরুপা দেওয়ান,রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সেক্রেটারি এম.বখতেয়ার উদ্দিন,সাবেক সেক্রেটারী আবু সাদাৎ মোঃ সায়েম, মরহুমার ছোটভাই ও ইউনিটের আজীবন সদস্য মোঃ জাহাঙ্গির আলম মুন্না, আজীবন সদস্য মিসেস্ মনোয়ারা জসিম, কার্যনির্বাহী সদস্য মিসেস্ নাইউ প্রু মারমা মেরি, মোঃ জসিম উদ্দিন ও ইউনিট অফিসার আজরু উদ্দিন সাফদার।

 

শোক সভার শুরুতে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা  হয়। শোক সভায় ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্য, ইউনিটের কর্মকর্তা, কর্মচারী, যুব স্বেচ্ছাসেবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন, যেসব গুনী মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নেয় তারা কখনো মন থেকে বিদায় নিতে পারে না। মানুষ তার কর্মের ফলে সারা জীবন বেচে থাকে। আর এসব গুনী এবং কর্মট ও জনপ্রিয় মানুষকে স্মরণ করে বেচে রাখার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে।

 

তিনি  আরো বলেন জেবুন্নেছা রহিম স্বল্প সময়ে আমাদের কাছ থেকে যেভাবে চিরবিদায় নিয়েছেন তাকে স্মরনে রাখতে তার আদর্শ এবং কর্মকে অনুসরন করতে হবে। তিনি সমাজ উন্নয়নে জেবুন্নেছা রহিমের অবদানের কথা স্বরণ করেন এবং এ এলাকায় তার পদচারনায় যেসব উন্নয়ন কাজ সম্পাদন হয়েছে তা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে সকলকে এগিয়ে আসার আহবান জানান। 

 

তিনি বলেন, একজন নেত্রী ও সমাজ সেবী হিসেবে জেবেুন্নেসা রহিম ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ন, ধার্মিক ও একজন আদর্শ সংগঠক। মানব সেবার কাজে তিনি ছিলেন একজন নিরলস ব্যক্তিত্ব। সদা সদালাপি ও মিষ্টিভাষি এই মানবসেবী এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তার মৃত্যুতে রাঙামাটির যে অপুরনীয় ক্ষতি হলো তা কোনভাবেই পুরন করা সম্ভব নয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ