• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লংগদুতে সেনা জোনের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2017   Saturday

শনিবার লংগদু সেনা জোনের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

লংগদু সেনা জোন সদরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান (এসইউপি, পিএসসি)। সভায় সভাপতিত্ব করেন লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আব্দুল আলীম চৌধুরী (পিএসসি)। এসময় ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

 

এছাড়া জোনের বিভিন্ন সেনা কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার মীর মুশফিকুর রহমান বলেন, লংগদু উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই ভালো। এই সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় তার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। সম্প্রীতি বিনষ্টকারী সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। যেখানে সন্ত্রাসী কর্মকান্ড হবে, সেখানেই সেনা বাহিনীর হস্তক্ষেপ থাকবে। সন্ত্রাসীরা উন্নয়ন কর্মকান্ডে বাঁধাগ্রস্থ করে। তাই, এলাকার উন্নয়নের স্বার্থে সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিহত করতে সকলকে এগিয়ে আসতে হবে।

 

মতবিনিময় সভা শেষে রিজিয়ন কমান্ডার গরীব লোকজনদের মাঝে শীতকম্বল, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এরপর তিনি জোনের উদ্যোগে পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং শেষে গ্রামার স্কুলের ভবন নির্মাণের জায়গা দেখেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ