• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাউখালীতে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে
অস্ত্রের ভয় দেখিয়ে শিক্ষার্থিদের মিছিল-সমাবেশে অংশ নিতে বাধ্য করছে বিশেষ মহল-দীপংকর তালুকদার

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2017   Thursday

আবারো পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

তিনি অভিযোগ করে বলেন, অস্ত্রের ভয় দেখিয়ে কোমলমতি শিক্ষার্থিদের মিছিল সমাবেশে অংশ নিতে বাধ্য করছে বিশেষ মহল। শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোষাক পড়া ও আঠারো বছরের নীচে কোন ছাত্র ছাত্রীকে মিছিল সমাবেশে দেখলে প্রশাসনকে এসব মহলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহবান জানান তিনি।

 

বৃহস্পতিবার রাঙামাটির কাউখালীতে পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কাউখালী উপজেলা সদরের পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এরশাদ সরকারের সভাপতিত্বে বিশেষ ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা,   জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নির্মল কুমার চাকমা, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক করুনা ময় চাকমা। এর আগে পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করেন দীপংকর তালুকদার।

 

বর্তমান সরকারের মেয়াদে পার্বত্য অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, কলেজ বিশ্ববিদ্যালয় চায়না এমন জাতি পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল হবে। অথচ পার্বত্য অঞ্চলে একটি মহল চায় না এ অঞ্চলে ভাল কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক। এসব কুচক্রী মহল কর্তৃক পার্বত্য অঞ্চলে অস্ত্রবাজি- চাঁদাবাজির কারণে উন্নয়ন কর্মকান্ড মারাত্মক ব্যাহত হচ্ছে। এদের হাত থেকে পার্বত্য অঞ্চলকে রক্ষা করতে হলে অবৈধ অস্ত্র উদ্ধারের বিকল্প নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ