• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আলুটিলায় সড়ক দুর্ঘটনার ট্রাজেডি
মহালছড়ির উচনু ও অংক্যচিং’র এসএসসি পরীক্ষা দেওয়া হলো না

মহালছড়ি প্রতিনিধি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2017   Saturday

এসএসসি পরীক্ষার বাংলা প্রথম বিষয় দিয়ে আর দেওয়া হলো না চৌংড়াছড়ি গ্রামের মংক্র মারমার ছেলে অংক্যচিং মারমা ও চরাপ্রু মারমার ছেলে উচনু মারমা। তারা দুজনেই মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

 

গেল শুক্রবার খাগড়াছড়ির আলুটিলায় ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্রমনি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে ট্রাকের চাপায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

 

এদিকে দুই মেধাবী ছাত্রের মৃত্যুতে মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে ও শোকের ছায়া নেমে এসেছে। নিহত বন্ধুদের নিয়ে শোক পালন করছেন মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। তারা ঘাটক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন এবং পরবর্তীতে আর এ ধরণের ঘটনা যাতে ঘটতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন। শিক্ষার্থী ও শিক্ষক মিলে নিহত ছাত্রদের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

 

মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা জানান, আলুটিলার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। যে দুই ছাত্র নিহত হয়েছে তারা ছিলো অত্যন্ত মেধাবী, শান্ত ও অনুগত।  এ ধরণের দুর্ঘটনা সহজে মেনে নেয়া খুবই কঠিন ব্যাপার। নিহত ছাত্রদের আত্মার শান্তি কামনার্থে বিদ্যালয়ে ধর্মীয়ভাবে কর্মসূচী গ্রহন করা হয়েছে।

 

উল্লেখ্য গেল শুক্রবার আলুটিলায় ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্রমনি মহাস্থবির এর অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হন ৮ জন। এর মধ্যে মহালছড়ি চৌংড়া ছড়ি এলাকার ৬জন এদের মধ্যে উচনু মারমা(১৮) ও আংক্যচিং মারমা(১৮) মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়  থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ