• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

লামায় পুলিশ ও ইউ এন ও’র দ্রুত হস্তক্ষেপে ৫ম শ্রেণী এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

Published: 23 Feb 2017   Thursday

লামা উপজেলার সদর ইউনিয়নের মেউলারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু ও লামা থানার পুলিশ।

 

গেল বুধবার দিবাগত রাত ১১টায় কনের বাড়িতে বিবাহের অনুষ্ঠান সম্পাদনের সময় হাতেনাতে বর কনেসহ তাদের পিতা মাতাকে আটক করে পুলিশ। কনে আসমা আক্তার মেওলারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। জন্ম নিবন্ধন মতে মেয়ের বয়স ১৫ বছর। বিবাহ করতে আসা বরের নাম মোঃ কবির। সে চাঁদুপর জেলার বাসিন্দা।


জানা যায়, চাঁদপুর জেলার মতলব থানার কালি আইস এলাকার আব্দু রশিদের এর ছেলে ডুবাই ফেরত মোঃ কবির ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার লামা সদর ইউনিয়নের মেওলার চর এলাকার বসবাসরত আত্মীয় শহীদের বাড়িতে বেড়াতে আসে। মেওলারচর আসলে ৫ম শ্রেণীর ছাত্রী আসমা বেগমের সাথে তার দেখা হয় এবং আত্মীয় স্বজন দিয়ে বিবাহের প্রস্তাব পাঠায়। ডুবাই প্রবাসী ছেলে দেখে ভাল সুযোগ মনে করে মেয়ে পক্ষ সহজে রাজী হয়ে যায়। ২২ ফেব্রুয়ারী বুধবার রাতে বিবাহের আয়োজন করে মেয়ের পরিবার। খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু লামা থানা পুলিশকে বিবাহ বন্ধ করে তাদের আটকের নির্দেশ প্রদান করেন।

 

পুলিশ গভীর রাতে অভিযান পরিচালনা করে মেয়ে ছেলের উভয়ের পরিবারের অভিভাবকসহ ৭জনকে আটক করে নিয়ে আসে।


লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে স্থানীয় জন প্রতিনিধিদের উপস্থিতিতে উভয়ের অভিভাবক ও বর কনের থেকে মুচলেখা নেন। রাতে ছেলে পক্ষের সকলকে পুলিশের হেফাজতে রাখতে নির্দেশ প্রদান করেন এবং মেয়ের নিয়মিত লেখাপড়া চলানোর জন্য স্থানীয় ইউপি মেম্বার সহ মেয়ের মা-বাবাকে নিদের্শ প্রদান করেন। অন্যথায় সকলকে আইনের আওতায় আনা হবে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ