• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

সিএনজি চালক বাবুগুলো চাকমাকে হত্যার প্রতিবাদে কতুকছড়িতে পিসিপির বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2015   Tuesday

রাঙামাটির সাপছড়ি খামারপাড়া এলাকায় সিএনজি চালক বাবুগুলো চাকমাকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার কতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

 

পাহাড়ি ছাত্র পরিষদ।জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক নিকন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ‘ভ্রাতৃঘাটি সংঘাতের বিরুদ্ধে রুখে দাড়ান শ্লোগানকে সামনে রেখে বাবুগুলো চাকমার হত্যার জড়িতদের বিচারের  দাবিতে মঙ্গলবার কতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ-মিছিলটি বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় গেইট থেকে শুরু হয়ে কতুকছড়ি বাজার প্রদক্ষিন করে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি জেলা সভাপতি বাবলু চাকমা ও সাধারণ সম্পাদক অনিল চাকমা।

 

বক্তারা অভিলম্বে সিএনজি চালক বাবুগুলোর হত্যার সাথে জড়িত সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়ে বলেন, জানান। বলেন, সন্তু লারমা ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে রেখে শাসক গোষ্ঠির কাজগুলো করে দিচ্ছেন। সন্তু লারমা মুখে অসহযোগের কথা বলে জনগনের সাথে বেঈমান করে ভ্রাতৃঘাতি সংঘাত চালিয়ে যাচ্ছেন।

 

এদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছেন,এলাকাটি সম্পুর্ন ইউপিডিএফর নিয়ন্ত্রিত এলাকা। সেখানে এ ধরনের ঘটনার সাথে জনসংহতি সমিতি জড়িত থাকা প্রশ্নই আসে না। জনসংহতি সমিতির ভাবমূর্তি নষ্ট করতে ইউপিডিএফ এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ