• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে জেলা যুবলীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2017   Saturday

শনিবার রাঙামাটিতে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি জেলা পরিষদ পরিষদ সম্মেলন কক্ষে বর্ধিত সভার উদ্বোধন করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। জেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র আকবার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা মাহামুদুর হক, মোঃ মিজানুর রহমান, তারিক আল হাসান লিওসহ স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার না করে কখনো সুষ্ঠ নির্বাচন করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো যতই জনপ্রিয় ও শক্তিশালী হোক অবৈধ অস্ত্রের কাছে পাহাড়ের মানুষ জিম্মি। তাই আগামী সংসদ নির্বাচনকে সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এখন থেকে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস দমনে সরকারকে পদক্ষেপ নেয়ার জোর দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ