• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পিসিপি’র ১৯তম জেলা সন্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2017   Saturday

শনিবার রাঙামাটিতে পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) দিন ব্যাপী ১৯তম জেলা সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

 

রাঙামাটি সাংস্কৃতি ইনস্টিটিউট মিলানায়তনে সন্মেলনে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক প্রণতি বিকাশ চাকমা। 

 

পাহাড়ী ছাত্র পরিষদের নেতা অন্তিক চাকমার সভাপতিত্বে  বক্তব্যে  দেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমা, জেএসএস জেলা ছাত্র যুব বিষয়ক সম্পাদক ত্রিজিনাদ চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলা সভাপতি টোয়েন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধিরাম চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি কলেজ শাখার সভাপতি দীপা চাকমা প্রমুখ। সন্মেলনে জেলার দশ উপজেলার পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মী অংশ নেন।

 

সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক প্রণতি বিকাশ চাকমা বলেন,যে সরকার পার্বত্য চুক্তি সম্পাদন করেছিল সেই সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে গড়িমসি করছে।উপরন্তু যারা পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবী তুলছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করছে। এঅবস্থায় চুক্তি বাস্তবায়নের আন্দোলনের গণতান্ত্রিক পথ অবরুদ্ধ করা হলে বিকল্প পথ বেচে নিতে বাধ্য  হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ