• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

বরকলে ইউনিয়ন খাদ্য বান্ধব কমিটি ও ডিলারদের আলোচনা সভা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2017   Sunday

বরকলে ইউনিয়ন খাদ্য বান্ধব কমিটি ও ডিলারদের নিয়ে রোববার আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

বরকল খাদ্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন   উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মন্টু মনি চাকমা। আলোচনা সভায় সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা বরকল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বড়হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা ওসিএলএসডিও নিশান চাকমা ডিলার মনোজ চাকমা মোঃ ওবায়দুল মোঃ তমীর আলী খাদ্য পরিদর্শক স্বপ্না চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার পাঁচ ইউনিয়নের কমিটির সদস্যরা ও সাংবাদিক, ইউনিয়ন পরিষদের ওর্য়াড মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা জানান, হত দরিদ্রদের জন্য প্রতি কেজি ১০ টাকায় চাউল দেয়া সরকারের এ মহতি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে। কিন্তু তালিকা নিয়ে বর্তমানে বড়ই সমস্যা সৃষ্টি হয়েছে। ইউনিয়ন খাদ্য বান্ধব কমিটি সরকারের নির্দেশ অনূযায়ী প্রতি ইউনিয়ন থেকে সর্ব নিম্ন এক হাজার পরিবারের তালিকা জমা দিয়েছে।

 

তার মধ্যে থেকে ৬হাজার ৫শ পরিবার তালিকা থেকে বাদ দিয়ে তার ইউনিয়নের ৩শ ৫০ পরিবারের তালিকা চুড়ান্ত করা হয়েছে। পরবর্তীতে আবারও ইউনিয়ন খাদ্য বান্ধব কমিটি ওই তালিকা পরিবর্তন করে ৩শ ১৯ পরিবারকে চুড়ান্ত ভাবে তালিকা করে এই তালিকা অনুসারে চাউল বিতরণ করা হচ্ছে। ফলে পর পর দুবার তালিকা পরিবর্তন হওয়ায় এতে অনেক স্বচ্ছল পরিবার যেমনি তালিকায় অর্ন্তভূক্ত হয়েছে তেমনি অনেক হত দরিদ্র পরিবার সরকারের এ সেবা বঞ্চিত হয়েছে বলে চেয়ারম্যানের দাবী।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মন্টুমনি চাকমা বলেন,গেল বছর সেপ্টেম্বর মাস থেকে হত দরিদ্রদের ১০ টাকার মূল্যের চাউল বিতরণ কার্যক্রম উপজেলায় শুরু হয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাস এ চাউল বিতরণ করার পর বন্ধ রয়েছে।

 

আগামী ১মার্চ থেকে এপ্রিল পর্যন্ত দুই মাস তালিকা ভূক্ত হত দরিদ্রদের আবারও চাউল বিতরণ করা হবে। পুরাতন তালিকা অনুযায়ী চাউল বিতরণ করা হবে। সপ্তাহের শনি রবি ও সোমবার সংশ্লিষ্ট ইউনিয়নের ডিলাররা এসব চাউল বিতরণ করবেন বলে আলোচনা সভায় সিদ্বান্ত নেয়া হয় বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ