• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে সহিংসতার শিকার নারীদের আত্মকর্মসংসস্থানের লক্ষে আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2017   Monday

সোমবার খাগড়াছড়িতে সহিংসতার শিকার নারীদের কর্মসংস্থানের লক্ষে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ ও খাগড়াপুর মহিলা কল্যান সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।


খাগড়াছড়ির বেসরকারী স্থানীয় উন্নয়ন সংস্থা খাগড়াপুর মহিলা কল্যান সমিতির উদ্যোগে জাপানের জুম্মনেট এর সহযোগিতায় নারীর প্রতি সহিংসতার প্রতিরোধ উদ্যোগ প্রকল্পের (২য় পর্যায়) সমিতির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা। খাগড়াপর মহিলা কল্যান সমিতির সভাপতি শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা,মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কর্মকর্তা মাধবী বড়–য়া। এসময় বিভিন্ন সংগঠনের কর্মকর্তা কর্মচারী সহিংসতার শিকার ভিকটিম ও ভিকটিমের অভিবাবকেরা উপস্থিত ছিলেন।


খাগড়াপর মহিলা কল্যান সমিতির সভাপতি শেফালিকা ত্রিপুরা জানান, খাগড়াছড়ির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা খাগড়াপুর মহিলা সমিতি ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৫ জন সহিংসতার শিকার নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে। তার ধারাবাহিকতায় এই বছর আরো ৩ জন সহিংসতার শিকার নারীকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে।

 

তিনি আরো জানান, জাপানের জুম্মনেট এর অর্থায়নে খাগড়াছড়ির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা খাগড়াপুর মহিলা কল্যান সমিতির এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পে সহিংসতার শিকার নারীদের আইনি সহায়তাসহ কর্মসংস্থানের লক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ