• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

৬মার্চ রাঙামাটি পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2017   Saturday

আগামী ৬ মার্চ রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

 

রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু, সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিল করাসহ পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নিয়মিত ৮ দফা দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়।

 

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান খাঁনের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু, সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিল করাসহ পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নিয়মিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৬ মার্চ রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

 

প্রেস বাতায় হরতাল  সফল করার পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব শাব্বির আহম্মদ, রাঙামাটি জেলা  কমিটির সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহসভাপতি মোঃ হানিফ, মোঃ সোহেল, যুগ্ম সম্পাদক মোঃ আবছার, এহসানুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান, অর্থ সম্পাদক তোফায়েল আহম্মদ, রাঙ্গামাটি কলেজ কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ  আহ্বান জানিয়েছেন।

 

প্রেস বার্তায়  রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামসুজ্জামানি বাপ্পীকে বহিস্কার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বহিস্কার আদেশ প্রত্যাহার করার জোর দাবী জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ