• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ইতি চাকমা হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও খুনীদের গ্রেফতারের দাবীতে অবরোধ-বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2017   Sunday

খাগড়াছড়ি কলেজ ছাত্রী ইতি চাকমা হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন, খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে রোববার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি সরকারি কলেজের সাধারন শিক্ষার্থীরা।

 

সকালে কলেজ শিক্ষার্থীরা কলেজ থেকে মিছিল নিয়ে বের হয়ে চেংগীস্কোয়ার হয়ে শহরের মহাজনপাড়া এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে ।

 

এসময় প্রায় আধাঘন্টা শহরের প্রধান সড়কে যানচলাচল বন্ধ থাকে। খাগড়াছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের ছাত্র উৎপল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চতুর্থ বর্ষের শিক্ষার্থী, নিঅংগ্য মারমা, ধন কিশোর ত্রিপুরা, টুটুল চাকমা, রিটন তালুকদার এবং নুশ্যাচিং মারমা।

 

গেল ২৬ ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় খুন হয় খাগড়াছড়ি সরকারি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী  ইতি চাকমা। তাকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ভগ্নিপতির ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। ইতি চাকমা জেলার দীঘিনালা উপজেলার ছনখোলাপাড়ার মৃত অন্ত্ররেন্দ্রীয় চাকমার কন্যা।

 

খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় বাবুল নাগের বাসায় গেল ছয় মাস ধরে ভাড়া থাকতেন অটল চাকমা। এখানে ভগ্নিপতির বাড়িতে থেকে কলেজে পড়াশোনা করতো ইতি চাকমা। স্ত্রী জোনাকি চাকমা দীঘিনালা উপজেলার বানছড়া আনন্দময় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

 

খাগড়াছড়িতে চাঞ্চল্যকর কলেজ ছাত্রী ইতি চাকমার খুনের রহস্য উদঘাটনে পুলিশকে তদন্তে সহযোগিতা করতে মাঠে নেমেছে সিআইডি পুলিশ। গেল মার্চ বৃহস্পতিবার দুপুরে সিআইডি চট্টগ্রামের ইন্সপেক্টর মিতশ্রী বড়ুয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন আলামত সংগ্রহ করেন। সিআইডি চট্টগ্রাম অঞ্চলের ইন্সপেক্টর মিতশ্রী বড়–য়া সাংবাদিকদের জানান, স্থানীয় পুলিশকে সহযোগিতা করার জন্য এসেছেন।

 

সিআইডি পুলিশেরও ধারনা,একার পক্ষে এ হত্যাকান্ড সম্ভব নয়। হত্যাকারীরা  একাধিক ও পূর্ব পরিচিত হতে পারে। ইতি চাকমাকে হত্যার আগে নেশা জাতীয় মেশানো কিছু খাওয়ানো হতে পারে এবং মৃত্যু নিশ্চিত করার জন্যে গলা কাটা হতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ