• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2017   Wednesday

বুধবার রাঙামাটিতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জুরাছড়িতে উপজেলা বিশ্রামাগারে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। কলপিতা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য বনবিহারী চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান  প্রর্বতক চাকমা, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ধন বিকাশ চাকমা। এনময় অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিতা চাকমা। 

 

পার্বত্য এলাকায় সামাজিক ব্যবস্থায় নারীদের নেতৃত্ব এখনো পিছিয়ে রয়েছে। বিশ্বের উন্নত দেশের নারীদের মত সামাজিক কুসংস্কার মাকরাশা জাল থেকে নারীদের বেরিয়ে আসতে হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, বর্তমান সরকার নারী ক্ষমতায়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। অথচ সমাজের একটি চক্র নারীদের মেধা বিকাশ ঘটাতে বাঁধা সৃষ্টি করছে। তাদের প্রতিরোধ করে সামাজিক ভাবে নারীদের নের্তৃত্বে সুযোগ সৃষ্টি করে দেওয়ার আহ্বান জানান।

 

এদিকে “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা-বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটেক্টর মরশেদুল আলমের সঞ্চালনায় উপজেরা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী সভাপতিত্ব করেন ।

 

এ সময় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শেফালী দেওয়ান, বিশেষ অতিথি থানা অফিসার ইচার্জ মোঃ ইউসুফ সিদ্দিকী, দুমদুম্যা ইউপি চেয়ারম্যন শান্তিরাজ চাকমা, মহিলা বিষয়ক কর্মর্কতা তরুণ চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মর্কতা  আশিষ কুমার ধর, পরিসখ্যান বিষয়ক কর্মর্কতা সুভাষ কুমার চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমাসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ