• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে পৃথক আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2017   Wednesday

 বুধবার বিলাইছড়িতে পৃথক পৃথক আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে  আয়োজিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইকরামুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ তাজুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়ুয়া।

 

বক্তব্য রাখেন, বিলাইছড়ি আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজ. মোনালিসা পাংখোয়া ও সিআইপিডি’র সিএম সুজন কুমার তঞ্চঙ্গ্যা। স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা ইউসিসি লিমিটেডের সভানেত্রী রিতা চাকমা।

 

এদিকে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি বিলাইছড়ি থানা শাখার উদ্যোগে র‌্যালীসহকারে উপজেলা শিল্পকলা একাডেমীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি বিলাইছড়ি থানা শাখার সভাপতি অরুনা দেবী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা শাখার সদস্য কানন কুসুম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মিজ. শ্যামা চাকমা, ১নং বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২নং কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান অমর জীব চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বিলাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক বীরোত্তম তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি চন্দ্রলাল চাকমা (রাহুল), সাংগঠনিক সম্পাদক টিপু চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি চাত্র পরিষদ বিলাইছড়ি থানা শাখার সভাপতি মিলন কুসুম তঞ্চঙ্গ্যা।

 

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহ-সাধারণ সম্পাদক স্বপ্না তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা সমিতির সাধারণ সম্পাদক উৎপলা চাকমা।

 

বক্তারা বলেন, সরকার সকল ক্ষেত্রে পাহাড়ীদের বৈষম্য করে চলছেন। পাহাড়ে জুম্ম নারীরা ধর্ষনের শিকার হলেও অপরাধীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রয়োগ করা হচ্ছে না। আইনের মধ্যদিয়েও সরকার জুম্মদের বৈষম্য রেখে চলছেন। সরকার জুম্মদের প্রশাসনিকভাবে বৈষম্য করার কারণে আজ আমাদের পৃথকভাবে দিবস পালন করতে হচ্ছে বলে অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ