• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা
জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না-ফিরোজা বেগম চিনুএমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2017   Wednesday

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-উপলক্ষে জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার রাঙামাটিতে আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। আমরা পরাধীনতার শিকলে আবদ্ধ থাকতাম। তার নেতৃতেই¡ দেশ স্বাধীন হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঋণ এদেশের মানুষ কখনো শোধ করতে পারবেনা। তিনি বলেন, দেশ বিরোধীরা ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে জাতির কাছে তুলে ধরেছে। তারা দেশকে জঙ্গীবাদ দেশে পরিণত করতে চেয়েছিল।

 

জনগন তাদের এই নীল নকশা বুঝতে পেরে ভোটের মাধ্যমে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় এনছে। বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাসকে যারা বিকৃতি করছে তারা স্বাধীনতা বিরোধী ও এদেশের শত্রু। তিনি আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য সকলের কাছে আহবান জানান।

 

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী অনুষ্ঠান মালার দ্বিতীয় দিনে আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতার উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি মনসুর আহমদ।  বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রফিকুল মওলা, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সামশুল আলম, নৃত্য শিক্ষক হুমায়ন কবির, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ্ এমরান রোকন।

 

শুক্রবার সমাপনী অনুষ্ঠানে রাঙামাটি সরকারী কলেজ গেইট  থেকে বঙ্গবন্ধু ভাস্কর্য পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি শেষে বঙ্গবন্ধুর পাদদেশে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা জনকল্যাণ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশ এগিয়ে যাচ্ছে। সব সেক্টরেই উন্নয়নের ছোঁয়া লেগেছে।  দ্রুত দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি দেশের এই অগ্রযাত্রা মেনে নিতে পারছে না। তাই দেশে বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসী হামলা করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। স্বাধীনতার পরাজিত শক্তিরা যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ