• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

রাজ বিহারের শতবর্ষপূর্তি ও অনাথ আশ্রমের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে
দীঘিনালায় উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বৌদ্ধ মেলা

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2017   Wednesday

খাগড়াছড়ির দীঘিনালায় উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে বুধবার থেকে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী বৌদ্ধ মেলা শুরু হয়েছে।বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহারের শতবর্ষপূর্তি ও পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথ আশ্রমের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।


এ উপলক্ষে সকালে উপজেলার লারমা স্কোয়ার থেকে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং মাইনী ভিক্ষু সংঘের সংঘনায়ক ভদন্ত ধর্মবংশ মহাথেরো’র নেতৃত্বে শোভাযাত্রাটি কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিহার অঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মালম্বী নারী পুরুষ শিশু কিশোরসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।পরে বিহার অঙ্গনে বুদ্ধ গয়া থেকে এনে রোপিত ৫০ বছর বয়েসী বোধি বৃক্ষের পূজা শেষে দেশের খ্যাতিমান বৌদ্ধ ধর্মীয় গুরু ড. জ্ঞানশ্রী ভিক্ষু তিন দিন ব্যাপি বুদ্ধ মেলা ও বূহ্যচক্রের উদ্বোধন করেন।


এর পর কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মঙ্গল শোভাযায় শান্তির পায়রা উড়িয়ে শতবর্ষপূর্তি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত তিনদিন ব্যাপী কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।


শোভাযাত্রা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনাসহ রাজ বিহার মাঠে অনুষ্ঠিত হয় ধর্মীয় সভা। কাচালং শিশু সদনের পরিচালক তিলোকানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ শহীদুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ কাশেম, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রনজন চাকমা ও রাজ বিহার পরিচালনা কমিটির সভাপতি খোকন বিকাশ চাকমা বক্তব্য রাখেন।


দিনব্যাপী বিহার প্রাঙ্গনে বুদ্ধপূজা, সিবলী পূজা ও পঞ্চশীল গ্রহনসহ নানা প্রকার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস উড়ানো হয়। এদিকে প্রথম দিনেই জমে উঠেছে ঐতিহ্যবাহী বৌদ্ধ মেলা। মেলা প্রাঙ্গন ঘুরে দেখায় নানা শ্রেণী পেশার দর্শনার্থীর ভীর। মেলায় আসা বাঘাইছড়ি গ্রামের সীমা চাকমা, পুষ্পিকা চাকমা ও মধ্য বোয়ালখালীর লোচন দেওয়ান এবং মিলনপুরের ত্রিদিপ দেওয়ান জানান, অনেক বছর পর বৌদ্ধ মেলায় আসতে পেরে খুব ভাল লাগছে। পার্বত্য শান্তিচক্তির পর এবারই প্রথম উৎসব মুখর পরিবেশ বৌদ্ধ মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তারা। এদিকে মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য রাখা হয়েছে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালার ব্যবস্থা।


প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,১৯১৬ খ্রিষ্টাদ্ধে তৎকালীন রাজা ভূবন মোহন রায় ভগবান গৌতম বুদ্ধের মানবতা বাণী সমূহ প্রচারের মাধ্যমে অহিংস সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহ্যবাহী বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহার। আজকের এই আয়োজনে সকল সম্প্রদায়ের মানুষের উপস্থিতি প্রমান করে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে রাজা ভূবন মোহন রায় এই ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন তার সে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবে প্রতি ফলন ঘটেছে।


আমাদের সবাইকে মনে রাখতে হবে আমাদের এ দেশে ধর্ম যার যার উৎসব সবার উল্লেখ তিনি আরো বলেন, সব ধর্মেই শান্তি সম্প্রীতি এবং অহিংসার কথা বলা হয়েছে। তাই আমরা প্রত্যেকে যদি স্ব-স্ব ধর্মীয় নির্দেশনা পালন করি তাহলে সমাজে হিংসা হানাহানি সংঘাত সন্ত্রাস কিছুই থাকবে না। পরিশেষে তিনি পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যবদ্ধ প্রয়াস বজায় রেখে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির সামগ্রীক স্বার্থে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ