• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে নারীর প্রতি সহিংসতা রোধে হাকোর্টের নির্দেশনামূলক রায় বাস্তবায়ন শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2017   Friday

শুক্রবার খাগড়াছড়িতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে হাইকোর্ট বিভাগের নির্দেশনা মূলক রায় বাস্তবায়নের শিক্ষা প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা খাগড়াপুর মহিলা কল্যান সমিতির উদ্যোগে খাগড়াপুর মহিলা কল্যান সমিতি কার্যালয়ের হল রুমে সন্মেলনে প্রধান অথিতি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন,নারী নেত্রী ও মানবাধিকার কর্মী এড.সুস্মিতা চাকমা,খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার। এছাড়া আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানের্জী চাকমা, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপোলিয়ন চাকমা,পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লায়েস দেওয়ান।

 

সেমিনারে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান ও সহাকরী শিক্ষকবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।

 

বক্তারা সেমিনারে নারীর প্রতি সহিংতা রোধ কল্পে হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য  আলোচনা এবং  মতামত দিয়ে বলেন নারী প্রতি সহিংতা রোধ কল্পে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অগ্রনী ভূমিকা পালন করতে পারে। বক্তারা নারী নির্যাতন ও যৌন হয়রানী বন্ধের জন্য সচেতনতা গড়ে তোলা, যৌন নির্যাতনের কুফল সর্ম্পকে সচেনতা স্মৃষ্টি, যৌন নির্যাতন শাস্তি যোগ্য অপরাধ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান। বক্তারা কোন কোন আচারন করলে যৌন হয়রানি বুঝাবে সে বিষয়ে শিক্ষার্থীদের ও সচেতন করা উচিত বলেও মতামত ব্যক্ত করেন।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ