• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে নারী ও শিশু মৃত্যুর হার শুন্য করতে ইপসা’র কর্মশালা

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2017   Wednesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নারী ও শিশু মৃত্যুর হার শূন্যর কোটায় আনতে বুধবার পানছড়িতে বেসরকারী সমাজ উন্নয়ন সংগঠন ইপসা’র উদ্যোগে এক শো-প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক বাস্তবায়িত গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহায়তা এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহযোগীতায় ষ্ট্রেংদিং হেলথ আউটকামস ফর ওমেন এন্ড সিলড্রেন (শো-প্রকল্প) প্রকল্পের উপজেলায় পর্যায়ে এ অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে আয়েজিত এ  অবহিতকরন সভায় প্রধান অতিথি ছিলেন-পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিকর সভাপতিত্বে  বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ইমরানুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ ময় চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নুতন ধন চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতুত্তর চাকমা, চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় চাকমা,সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা, সাবেক ইউপি সদস্য রোজী আকতার প্রমূখ।

 

স্বাগত বক্তব্য রাখেন ইপসা-শো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার মোঃ হাবিবুর রহমান । কর্মশালা সঞ্চালনা করেন ইপসার ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল হালিম ও নিপা তালুকদার।

 

 র্মশালায় জানানো হয়, পানছড়িতে পাচঁটি ইউনিয়নের মধ্যে বসবাসরত দারিদ্রপিড়িত ও উচ্চ-স্বাস্থ্র্য  ঝুকিতে রয়েছে  এমন গর্ভধারণ সক্ষম নারী, গর্ভমতি মা, কিশোরী মেয়ে এবং নবজাতক ও পাচঁ বছরের নিচে শিশুদের নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ প্রকল্পে মাধ্যম কাজ করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা সকলে সন্মিলিতভাবে এগিয়ে এসে নারী ও শিশু মৃত্যুর হার শূণ্যর কোটায় আানার লক্ষ্যকে সমানে রেখে কাজ করার আহবান জানান। তিনি বলেন, প্রদত্ত স্বাস্থ্য সেবা বিষয়ে গণসচেতনা সৃষ্টি করতে হবে। স্বাস্থ্য সচেতন হলে মাতৃ ও শিশু মৃত্যু হ্রাসসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হবে। তিনি সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারী বেসরকারী সকল পর্যায়ে যার যার অবস্থান থেকে এগিয়ে  আসতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ