• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের নামে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে-সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2017   Monday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সতিমির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু লারমা) অভিযোগ করে বলেছেন পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের নামে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। রাঙামাটিতে গণবিরোধী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় পায়তারা চলছে। আমরা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যাপারে একাধিকবার কথা বলেছি। 

 

যেন আগে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা যথাযথ করা হয়। পার্বত্য অঞ্চলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা নানা দুর্নীতি ও অসংগঠি রয়েছে। টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষক নিয়োগের কারণে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মূখ থুবড়ে পড়েছে।

 

তিনি আেেরা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে শিক্ষাব্যবস্থা গণমূখী হতে পারছে না। এখানকার অসহায় গরিব মানুষের ছেলে-মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। বিশেষ শাসন ব্যবস্থা চলমান থাকায় শিক্ষাকে দুর্নীতিগ্রস্তে পরিণত হয়েছে। জনগণের স্বার্থকে জ্বলাঞ্জলী দিয়ে এখানে শিক্ষা উন্নতি হতে পারে না।


সোমবার রাঙামাটির বাঘাইছড়িতে শিজক কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে লারমা সন্তুএসব কথা বলেন।


বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নে শিজক কলেজ মাঠে বিদায় সংর্বধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, শিজকমূখ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানময় চাকমা, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার কান্তি চাকমা, শিজক কলেজে শিক্ষক মিজানুর রহমান ও শিজক কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তর চাকমা প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা ও নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা প্রমূখ। অনুষ্ঠান সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।


সন্তু লারমা তার বক্তব্যে আরো বলেন, শাসকগোষ্ঠীর ইন্ধনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন পাস করা হচ্ছে না। আঞ্চলিক পরিষদ এখনো তার দায়িত্ব ক্ষমতা নিয়ে প্রতিষ্ঠিত হতে পারেনি। ফলে পরিষদ এখন কঠিন এক বস্তবতায় মূখোমূখি রয়েছে। শত ইচ্ছা থাকার শর্তেও পার্বত্য অঞ্চলে সামগ্রীক জীবনধারা নিয়ে ভূমিকা রাখতে পারছে না।

 

তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম পার্বত্য চুক্তি বাস্তবায়িত হবে। সেই বাস্তবায়নের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালি স্থায়ী বাসিন্দরা জীবনকে গড়ে তুলার সুযোগ পাবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ