• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে সিএইচটি মাউন্টেইন বাইকের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2017   Sunday

রাঙামাটির বাঘাইছড়ি সাজেক থেকে বান্দরবানের নীলগিরি পর্ষন্ত ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতার তৃতীয় দিনের চুড়ান্ত পর্বে রোববার রাঙামাটি থেকে বান্দরবানের নীলগিরি পর্ষন্ত  সাইকেলিং প্রতিযোগিতা উদ্ধোধন করা হয়েছে।

 

শহরের আসামবস্তি ব্রীজ এলাকায় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব সবিনয় ভট্টচার্য্য, এসএম শাহীন রেজা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা  ছাদেক আহমেদ’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শহরের আসামবস্তি ব্রীজ এলাকায় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সুবিনয় ভট্টাচার্য্য, শাহেন রেজা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ,এস,এম জাকির হোসেন, বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাবের পরিচালক মশিউর খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন স্থান থেকে ৪২ জন প্রতিযোগী অংশ গ্রহন করেছেন।

 

এর আগে মাউন্ডেন বাইক রাঙামাটি পর্ব উদ্বোধন উপলক্ষে এক মোটর র‌্যালী বের করা হয়। র‌্যালীটি  শহরের জিমনেসিয়াম চত্বর থেকে শুরু হয়ে আসামবস্তী ব্রীজে গিয়ে  শেষ হয়।

 

উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশে তিন ব্যাপী  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাব এ বাইক প্রতিযোগিতার আয়োজন করেছে।   গেল শুক্রবার রাঙামাটির সাজেকের সাজেকের রুইলুই পাড়ায় রাঙামাটির সাজেক ভ্যালী থেকে খাগড়াছড়ি হয়ে বান্দরবানের নীলগিরি পর্যন্ত মোট ২৫০ কিলোমিটার পাহাড়ি পথে এই প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ