• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে গরীব মহিলাদের স্বালম্বী করতে সেলাই মেশিন, সূতা ও বেত বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2017   Wednesday

বুধবার রাঙামাটি সদরের সাপছড়ি,কতুকছড়িসহ কয়েকটি এলাকায় গরীব ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, সূতা ও বেত বিতরণ করা হয়েছে।


রাঙামাটি সদর উপজেলা মিলনায়তনে ২০১৬-১৭ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ও সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনি আক্তার। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীতা চাকমার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সোলেয়মান।


অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি,কতুকছড়ি ও বন্দুভাঙ্গা এলাকার ১৬ জন মহিলাকে সেলাই মেশিন এবং ৬২ জন মহিলাকে সূতা ও বেত বিতরণ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা এ প্রকল্পের মাধ্যমে আজকে যাদেও সেলাই মেশিন, সূতা ও বেত দেওয়া হয়েছে তারা যেন নিজেরাই স্বাবলম্বী হতে পারেন তার আশা ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ