• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে জুমের আগুনে সরকারী প্রাথমিক বিদ্যালয় ছাই

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2017   Thursday
no

no

জুরাছড়ি উপজেলায় অগ্নিকান্ডে পুড়ে গেল পেকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার বেলা ৪ টায় জুমের আগুন থেকে আগুনের সূত্রপাঠ হয় বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দয়া রঞ্জন চাকমা নিশ্চিত করেছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের পশ্চিম পাশ্বের ৫-১০ কিলোমিটার দূরে একটি জুমে আগুন দেওয়া হয়। সাড়ে ৩ টার দিকে জুমের আগুন পুরা প্রায় শেষ। বাড়ী ফিরছিলেন সবাই। হঠাৎ হোইছোয় শব্দ- আগুন আর আগুন। সবাই ছুটে গিয়ে দেখি-ছাত্র-ছাত্রীরা ছুটাছুটি করছে আর নিরাপদ স্থানে চলে যাচ্ছে। বাতাসের গতিবেগ বেশি থাকায় মহুর্তের মধ্যে আগুন লেলিহান শিখা বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে।  ফলে কোন গ্রামবাসী সামনে আগাতে পারেনি। মহুর্তের মধ্যে আগুন লেলিহান শিখায় বিদ্যালয়ের সব কিছু ছাই হয়ে গেল।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপেন্দু চাকমা ও সভাপতি দয়া রঞ্জন চাকমা জানান, মহুর্তের মধ্যে আগুন লেলিহান শিখা বিদ্যালয়ে ছড়িয়ে পরলে আসবাবপত্র ও দাপ্তরিক গুরুত্বপূর্ন কোন কাগজপত্র রক্ষা করা সম্ভব হয়নি।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর জানান, বিষয়টি শুনেছি। শুক্রবার  পরির্দশের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ও উপজেলা শিক্ষা কমিটির আহ্বায়ক ভাইস চেয়ারম্যান রিটন চাকমা জানান, এলাকাবাসীর অসচেতনতায় এ অগ্নিকান্ডটি ঘটেছে। আগামীকাল সরজমিনে পরির্দশন করে প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করা হবে।

 

উল্লেখ্য ২০১০ সালে বিদ্যালয়টি এলাকাবাসী ও ইউএনডিপি-সিএইচটিডিএফ মৌলিক শিক্ষা কর্মসূচীর আওয়াতায় স্থাপন করা হয় এবং বিগত ২০ ফেব্রুয়ারী এ বিদ্যালয়টি জাতীয়করনে আনা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ