• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি জেলা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2017   Sunday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়  থেকে অনুমোদনকৃত ২০১৬-১৭ অর্থ বছরের মোট ১৮৮ গ্রুপ উন্নয়ন কাজের মধ্যে ৮৭ গ্রুপ উন্নয়নমূলক কাজ খাগড়াছড়ি জেলা পরিষদ বিনা নোটিশে দুর্নীতির মাধ্যমে টেন্ডার ছাড়া নিজস্ব ঠিকাদারদের মধ্যে বণ্টনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতি।


রোববার খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির নিজস্ব ভবনে  আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির উপদেষ্টা আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মোবিন, যুগ্ন আহ্বায়ক তাজুল ইসলাম বাদল, সদস্য সচিব দিদারুল আলম, সদস্য হোছেন আহম্মদ চৌধুরী, ফিরোজ আহম্মদ, উপদেষ্টা মো. মোজাহার আলী।



লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের সিংহভাগ জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে বিধায় এ অঞ্চলের অধিকাংশ ঠিকাদার জেলা পরিষদের এ সকল উন্নয়নমূলক কাজের উপর নির্ভশীল।



সংবাদ সন্মেলনে দাবী করা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও টেন্ডার কমিটির আহ্বায়ক জেলা পরিষদ সদস্য মংশিপ্রু চৌধুরী অপুর দৌরাত্ম্যে সাধারণ ঠিকাদারগণ দীর্ঘদিন ধরে জেলা পরিষদের কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারছে না। এ সুযোগে সব ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডে লুটপাট করে অর্থ আত্মসাৎ করছে উল্লেখ করেন।



সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়, চলমান ২০১৬-১৭ অর্থ বছরে ১৮৮ গ্রুপ উন্নয়ন কাজের মধ্যে ১০১ গ্রুপ কাজের টেন্ডার প্রক্রিয়ায় আনলেও বাকি ৮৭ গ্রুপের কাজ যার প্রাক্কলীত মূল্য প্রায় ১৫ কোটি টাকা। ওই কাজগুলো টেন্ডারে না এনে গোপনে নিজেদের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে বণ্টন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ