• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সপ্তাহ ব্যাপী আর্ট ক্যাম্প এবং আর্ট এক্সিভিশন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2017   Monday

আদিবাসী দৃশ্য শিল্পীদের এক মাত্র সংগঠন হিল আর্টিস্ট গ্রুপের উদ্যোগে মঙ্গলবার থেকে রাঙামাটিতে শুরু হচ্ছে  সপ্তাহ ব্যাপী আর্ট ক্যাম্প এবং  আর্ট এক্সিভিশন।

 

জানা গেছে, রাঙামাটি সদর উপজেলা মগবান ইউনিয়নের রাইন্যা টগুন ইকো রিসোর্স সেন্টারের মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে উদ্ধোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ অঞ্জুলীকা খীসা।

 

আগামী ৭ থেকে ৯ এপ্রিল পর্ষন্ত  রাঙামাটি  জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে আর্ট এক্সিভিশন। এতে উদ্ধোধন করবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান  জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারম)। উপস্থিত থাকবেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়।

 

সপ্তাহব্যাপী আর্ট ক্যাম্প এবং আর্ট এক্সিভিশন-এ সহেযাগিতায় রয়েছে শিল্পকলা একাডেমী রাঙামাটি, একে খান ফাউন্ডেশন  রাইন্যা টুগুন ইকো রিসোর্স সেন্টার। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ও ফটোগ্রাফী ওয়েবসাইট  হিলবিডিটোয়েন্টিফোর ডটকম।

 

হিল আর্টিস্ট গ্রুপ সূত্রে জানা  গেছে, হিল আর্টিস্ট গ্রুপ বিগত ২০ বছর ধরে রাজধানী ঢাকাসহ বিদেশেও চিত্র প্রদর্শনী করে আসছে। মূলত আধিবাসী চিত্র শিল্পীদের উৎসাহ অনুপ্ররেণা ও গতিশীল কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে এই সংগঠনের মূল উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় ৪ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্ষন্ত  প্রদর্শনী ও আর্টক্যাম্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো আদিবাসী শিল্পীদের চিন্তাচেতনা,শিল্পকর্ম আদিবাসী জনগণের সামনে উপস্থাপন করা। প্রতি বছর বিজু, সাংগ্রাইং,বৈসুক উপলক্ষে ধারাবাকিভাবে পার্বত্য জেলাগুলোতে প্রদর্শনী করার প্রতিশ্রুতি এই সংগঠনের পরিকল্পনা রয়েছে।

 

সূত্র আরো জানায়, এই প্রদর্শনীর ফলে স্থানীয় শিশু-কিশোরেরা,আগামীতে শিল্প,সংস্কৃতি,ঐতিহ্যর প্রতি আগ্রহী হবে। যা একটি সুস্থ ও চিন্তাশীল জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে। বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে চারুকলা শিক্ষার কোন প্রতিষ্ঠান নেই। এসব আদিবাসী শিল্পীরা তাই ঢাকা ও চট্টগ্রামেই এই বিষয়ে পড়াশুনা করে থাকেন।

 

বেশীর ভাগ চিত্রপ্রদর্শনীও তাই বড় এ দুটি শহরেই অনুষ্ঠিত হয়ে থাকে। এ অবস্থায় স্থানীয় আদিবাসী শিল্প প্রেমিকরা শিল্পীদের শিল্পকর্ম সরাসরি দেখা,ভাবা,আলোচনা কিংবা সমালোচনার বাগিদার হতে বঞ্চিত হচ্ছে। তাই স্থানীয় চিন্তাশীলদের সাথে আরো জীবন ঘনিষ্ঠ হতে,ফলে দর্শক ও শিল্পীদের উভয়েই উপকৃত হবে বলে ধারনা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ