• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণ অস্তিত্ব ও জীবনধারা হারিয়ে ফেলছে-সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2017   Saturday

পার্বত্য চুক্তির ফলে পার্বত্যাঞ্চলের স্থায়ী পাহাড়ী-বাঙালী মানুষ সবাই আশা করেছিল সুখ-শান্তি,সমৃদ্ধি ফিরে আসবে। কিন্তু ১৯ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্যাঞ্চলে উত্তরোত্তর সাম্প্রদায়িকতা নিমর্ম বাস্তবতায় জুম্ম জনগণ তাদের অস্তিত্ব ও জীবনধারা হারিয়ে ফেলতে বসেছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)।


তিনি আরো বলেন, চারুকলার মাধ্যমে শিল্পী তার জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য, স্বকীয়-স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যসহ সমগ্র জনগোষ্ঠীর জীবনাধারাকে শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরে জাতির প্রতিনিধিত্ব করে। পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতায় চিত্র শিল্পীরা তাদের কর্মকান্ড যথাযথভাবে পরিচালনা করতে পারছেন না।


তিনি পার্বত্যাঞ্চলের ভিন্ন ভাষাভাষি আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা চিত্র কলার মাধমে যথাযথভাবে তুলে ধরতে চারু শিল্পীদের ভূমি রাখার আহ্বান জানান।


শুক্রবার রাঙামাটিতে তিন দিন ব্যাপী হিল আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আয়োজিত আর্ট ক্যাম্প ও চিত্রকলা প্রদর্শনীর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


“জীবন ও রঙের বৈচিত্র্যে স্বপ্নের পাহাড়” প্রতিপাদ্য নিয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্ধোধনী অনুষ্ঠানে হিল আর্টিস্ট গ্রুপের সভাপতি ধনমনি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ঢালিয়া আল মামুন, ও কবি শিশির চাকমা প্রমুখ।


সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের চারুকলা ইতিহাসে চিত্রশিল্পি চুনীলাল দেওয়ানের অবদান অপরিসীম। তার পরবর্তীতে গৌতমমুনি চাকমা চিত্রকর্মে অসামান্য অবদান রাখেন পাশাপাশি তিনি জুম্ম জনগণের অস্তিত্ব রক্ষার সংগ্রামে সারাজীবন নিবেদিত ছিলেন।

 

শিল্পীদে প্রতিভা বিকাশ প্রসঙ্গে সন্তু লারমা আরো বলেন, চিত্র শিল্পীদেও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর যে সুযোগ-সুবিধার প্রয়োজন এখানে সেই সুযোগ সুবিধা নেই। যেখানে জীবনের মত জীবন নেই সেখানে এসব সুযোগ-সুবিধা কিভাবে থাকবে! তারপরও নিজেদের অস্তিত্বেও প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামের ভিন্ন ভাষাভাষি যেসকল আদিবাসী জনগোষ্ঠী বসবাস করছেন তাদের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস ও জীবনধারার চিত্র যথাযথভাবে তুলে ধরতে চারু শিল্পীদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ