• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বিজু ,সাংগ্রাই,বৈসুক মেলা শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2017   Thursday

 

 

 

 

 

 

 

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনগোষ্ঠির ঐতিহ্যবাহী সামাজিক উৎসব  বিজু-সাংক্রাই-বৈসুক-বিঝু উপলক্ষে রাঙামাটিতে তিন দিনের বিজু মেলা শুরু হয়েছে ।

 

বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনষ্টিটিউট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। চাকমা রাজা দেবাশীষ ব্যারিষ্টার দেবাশীষ রায় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এর আগে রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বিভিন্ন পাহাড়ী জনগোষ্ঠি নারী পুরুষ ব্যানার ফেষ্টুন নিয়ে র‌্যালীতে অংশ নেয়। শহরের প্রধান সড়ক ঘুরে র‌্যালীটি মেলা প্রাঙ্গণে শেষ হয়। মেলা উদ্বোধনের পর ১৩টি পাহাড়ী জনগোষ্ঠির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।


এসময় অন্যান্যদের মধ্যে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


মেলায় পাহাড়ীদের বিভিন্ন ঐতিহ্যবাহী কৃষ্টি ও সাংস্কৃতির পসরা সাজিয়ে ৩০টি ষ্টল বসেছে। তিন দিনের এই মেলায় সেমিনার ,আলোকচিত্র প্রদশনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান পরিবেশনার আয়োজন রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ