• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে প্রেস ক্লাবের সভাপতির ছেলে মাহিনের ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2017   Wednesday

পার্বত্য চট্টগ্রাম অনলাইন ব্লাড ব্যাংকের স্কুল বিষয়ক সম্পাদক আতাহার মাসুম মাহিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

রাঙামাটি পৌরসভা চত্ত্বওে স্থানীয় সাংবাদিক, যুব ও ছাত্র সমাজের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, এসএম শামসুল আলম, বর্তমান সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংবাদিক শান্তিময় চাকমা ও যুব-ছাত্র সমাজের পক্ষে সাইফুল প্রমুখ।

 

সমাবেশে বক্তারা মাহিনের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, কিছু চিহ্নিত সন্ত্রাসী বিনা-উস্কানিতে অতর্কিত হামলা চালিয়ে নিরপরাধ স্কুলছাত্র আতাহার মাসুম মাহিনকে গুরুতর আহত করে। এ ধরনের নির্মম ও পৈশাচিক হামলা সম্পূর্ণ মানবতাবিরোধী। যা মানবাধিকার পরিপন্থী জঘন্য অপরাধ। এটা কখনও সহ্য করা যাবে না। অচিরেই অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

 

উল্লেখ্য, গেল ৩০ মার্চ শহরের আসামবস্তী এলাকায় রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের ছেলে ও পার্বত্য চট্টগ্রাম অনলাইন ব্লাড ব্যাংকের স্কুল বিষয়ক সম্পাদক আতাহার মাসুম মাহিনের ওপর সন্ত্রাসীরা হামলা করলে গুরুত্বর আহত হন।

 

এ ঘটনায় গেল ৩ এপ্রিল সাংবাদিক সাখাওয়াৎ হোসেন বাদী হয়ে চিহ্নিত কয়েক সন্ত্রাসীর নাম উল্লেখ করে রাঙামাটির কোতোয়ালি থানায় মামলা (নম্বর-০২ তারিখ-০৩/০৪/১৭ ধারা:১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬) করেছেন। পুলিশ এ ঘটনায় মঙ্গলবার রাতে কালা দাশের ছেলে উৎপল দাশকে (২৫) গ্রেফতার করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ