• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2017   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদেও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

জেলা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যর  মধ্যে উপস্থিত ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য চানমনি তঞ্চঙ্গ্যা, সাধন মনি চাকমা, থোয়াইচিং মং, ত্রিদীপ কান্তি দাশ, সান্তনা চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, জানে আলম, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রেমলিয়ানা পাংখোয়া’সহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা।  

 

সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ড. শহিদ তালুকদার  চিকিৎসক  শূন্যপদ পূরণের লক্ষ্যে মন্ত্রণালয়ে নিয়মিত পত্র যোগাযোগ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা পুনরুদ্ধারে যথাযথ পদক্ষেপ অব্যাহত রয়েছে বলে সভাকে অবহিত করেন।  গেল ১এপ্রিল থেকে ৬এপ্রিল পর্যন্ত  ৬থেকে ১২বছরের শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে।

 

সভাপতির বক্তব্যে  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, এ জেলা তথা দেশের সার্বিক উন্নয়নে সকলের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে। পার্বত্য জেলা পরিষদ কর্তৃক জেলার উন্নয়নে অনেক কিছু করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে সমন্বয়হীনতা উন্নয়নে বাঁধা সৃষ্টি করতে পারে। তিনি আরো বলেন, সরকার উন্নয়ন এবং জনস্বার্থে আমাদেরকে নিয়োগ দিয়েছে। সে লক্ষ্যে আমাদের সকলকে কাজ করে যেতে হবে।

 

তিনি পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের প্রতিটি সভায় উপস্থিত থেকে সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নের কথা তুলে ধরার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ