• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে অহমিয়াদের রঙালী বিহু উৎসব উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2017   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে প্রথমবারের মতো অহমিয়া সম্প্রদায়ের রঙালী বিহু উৎসব উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে ভারতের আসাম রাজ্যে থেকে প্রায় ১২ জন কবি,সাহিত্যক ও সংস্কৃতি ব্যক্তিত্ব অংশ গ্রহন করেন।

 

শহরের আসামবস্তি এলাকার নারিকেল বাগাণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাংসদ উষাতন তালুকদার। অহমিয়া উন্নয়ন সংসদের উপদেষ্টা নীহার আসামের সভাপতিত্বে  বিশেষ অতিথি  ছিলেন  সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি শক্তিপদ ত্রিপুরা, এমএন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, ভারতের আসাম রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ শশীপ্রভা দেবী, আসাম রাজ্যের কর্মচারী পরিষদের সভাপতি শেখ সাহাবুদ্দিন, আদিবাসী কবি শিশির চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন অহমিয়া উন্নয়ন সংসদেও সভাপতি পংকজ আসাম।  আলোচনা সভা শেষে বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্যের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

অনুষ্ঠানে বক্তারা আগামীতে দুই দেশের মধ্যে আরো বেশী সাংস্কৃতি আনাপ্রদানের জন্য আশাবাদ ব্যক্ত করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি বলেন, সরকার বিপন্ন পাখিগুলোর রক্ষার্থে ব্যাপক উদ্যোগ নেয়। বাঘ গননা ও সুরক্ষার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে অহমিয়া সম্প্রদায়এখন বিপন্ন হতে চলেছে। এপর্যন্ত তাঁদের জন্য কোনো কিছু করা হচ্ছে না। সাংবিধানিক স্বীকৃতি না পাওয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাএভাবে হারিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

 

তিনি আরও অভিযোগ করেন, পাহাড়ে সাংস্কৃতি আগ্রাসন চলছে। বিভিন্ন স্থানে পাহাড়িদে রাখা নামগুলো বিকৃতি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে ঐতিহ্যবাহী নাম ও স্থান পরিবর্তন হয়ে যাবে। আমরা আদিবাসী শব্দটি আদিকালে বসবাস করে আসছি অর্থে বলিনি। পাহাড়ের মানুষ জাতিসংঘ ঘোষিত অনুযায়ী ডাকা হয়।

 

সিএইচটি হেডম্যান নেটয়ার্কের সহসভাপতি শক্তিপদ ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খা ফিরে আসার অহমিয়া সম্পদায়ের ভূমিকা যথেষ্ট রয়েছে। কিন্তু তাঁদেরকে সেভাবে মর্যদা কিংবা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। চাকরি ক্ষেত্রে ও শিক্ষা ক্ষেত্রেও এখন অন্য সম্প্রদায়ের চেয়ে অনেক পিছিয়ে।

 

ভারতে আসাম রাজ্যের বিশিষ্ট লেখক শেখ শাহাবুদ্দিন বলেন, ভারতে আসামে বসবাসরত অহমিয়ারা নিজের সংস্কৃতি, কৃষ্টি ও কালচার হারিয়ে ফেলতে বসেছে। কিন্তু বাংলাদেশে রাঙামাটির অহমিয়ারা এখনো তাঁদের সংস্কৃতি,কৃষ্টি ও কালচার ধরে রেখেছেন। আমি আগে জানতাম না রাঙামাটিতে আসামবস্তী নামে একটি জায়গা আছে। আমাদের রাজ্যে অনেক অহমিয়া শেখ,কুর্ম ও দেবী লেখেন। কিন্তু রাঙামাটিতে অহমিয়ারা এখনো নামের পরে আসাম লেখেন। এটা হলো অহমিয়াদের আসল পরিচয়।

 

ভারতে আসাম রাজ্যে বিশিষ্ট ব্যক্তি শশী প্রভাদেবী বলেন, এখানে অহমিয়ারা নানা ক্ষেত্রে এখনো পিছিয়ে পড়ে আছেন। তাই সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ করবো উন্নয়ন, শিক্ষা ও চাকরিসহ সবক্ষেত্রে অহমিয়াদের যেন কোটা চালু হয়। আমরা পাস্পারিক সহযোগিতা ও আন্তরিকতা থাকলে দুদেশের সেতু বন্ধ রচনা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ