• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শহীদ এম আবদুল আলীর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2017   Thursday

পার্বত্য চট্টগ্রামে প্রথম স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক এবং স্বাধীনতা যুদ্ধ চলাকালীন রাঙামাটি সদর মহকুমার এসডিও শহীদ আব্দুল আলীর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে পালিত হয়েছে। রাঙামাটি শহীদ আব্দুল আলী স্কুল এন্ড কলেজ এই উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী পালন করে।

 

রাঙামাটির শহীদ আব্দুল আলী স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের এই সংগঠককে গভীর শ্রদ্ধা চিত্তে স্মরন করা হয়। পরে রাঙামাটি শহীদ আব্দুল আলী একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মূছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, শহীদ আব্দুল আলীর কণ্যা নাজমা আক্তার সিনিয়র সাংবাদিক সুনীল কান্তি দে, মোস্তফা কামাল, জেলা শিক্ষা অফিসার নির্মল চাকমা, শিক্ষাবিদ তাছাদ্দিক হোসেন কবির , আওয়ামী লীগ নেতা মমতাজুল হক বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষানুরাগী সদস্য মোঃ শাওয়াল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হাজী মোঃ নজরুল ইসলাম চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আবদুল আলীর নাতি কবির আব্দুল্লাহ তাপস ও তাঁর সহধর্মিনী।

 

পরে শহীদ আব্দূল আলীর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাযাত অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ